ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

সিদ্ধিরগঞ্জে ট্রাক চালকদের কর্মবিরতি, ভাড়া কমানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ২:১৯ অপরাহ্ণ




 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো এলাকায় ঠিকাদারদের একতরফাভাবে ট্রাকভাড়া কমানোর প্রতিবাদে কর্মবিরতি ও সংবাদ সম্মেলন করেছেন পরিবহন শ্রমিকেরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই ঠিকাদারেরা গন্তব্যভেদে প্রতি ট্রিপে ট্রাকভাড়া ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত কমিয়ে দিয়েছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির মধ্যে ভাড়া কমানোর এ সিদ্ধান্তে চালক ও পরিবহনসংশ্লিষ্ট শ্রমিকেরা আর্থিক সংকটে পড়ছেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা আরও অভিযোগ করেন, একটি অসাধু চক্র সিন্ডিকেট গড়ে সাধারণ পরিবহন ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করছে। শ্রমিকেরা কর্মবিরতি ও আন্দোলনের ডাক দেওয়ার পর বাইরে থেকে ট্রাক এনে স্থানীয় চালকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

এ সময় শ্রমিক নেতারা অবিলম্বে কথিত সিন্ডিকেট ভেঙে আগের নির্ধারিত ভাড়ায় ট্রাক চলাচল নিশ্চিত করার দাবি জানান। তাঁদের দাবি, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ন্যায্য ভাড়া নির্ধারণ এবং নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।