
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী গাজীপুর গ্রামের মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি গ্রামের মুসল্লীদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে কথা বলেন। পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গাজীপুর গ্রামে মুসল্লীদের সঙ্গে এ কুশল বিনিময়কালে এম ইলিয়াস আলী এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। তিনি সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় এম ইলিয়াস আলী বলেন, “আমি ফতেপুর পশ্চিম ইউনিয়নের মানুষের সেবা করতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। জনগণের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, “ফতেপুর পশ্চিম ইউনিয়নের প্রতিটি এলাকার উন্নয়ন সমানতালে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। রাস্তাঘাটসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে গুরুত্ব দেওয়া হবে। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের বৈষম্য করা হবে না। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করতে চাই। জনগণের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রত্যাশা।”
স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাদের অভাব-অভিযোগ শোনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের পাশে থাকা এবং তাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা।
এম ইলিয়াস আলী ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও কুশল বিনিময় করছেন।
গাজীপুর গ্রামের মুসল্লীদের সঙ্গে এ কুশল বিনিময়ের মধ্য দিয়ে তিনি এলাকার মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।




