
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ রাড়িকান্দি পূর্ব কান্দা এলাকার গোপাল সরকার বাড়িতে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক তিনবারের সভাপতি মোহাম্মদ আলী।
সাংবাদিক মাহফুজুর রহমানের সঞ্চালনায় এবং সাবেক ইউপি সদস্য মো. আলী আজ্জম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম খাঁন, সহসাংগঠনিক সম্পাদক রাজিব সরকার লিটন, মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বাবুল সরকারসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী
উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী নিজেদের মতামত তুলে ধরেন।




