ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

শারদীয় দুর্গাপূজায় মতলব উত্তর উপজেলাবাসীকে শুভেচ্ছা জানালেন আব্দুল মান্নান সাগর

প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ১২:১১ অপরাহ্ণ




শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলাবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর।

এক শুভেচ্ছা বার্তায় আব্দুল মান্নান সাগর বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী।

পরিশেষে আব্দুল মান্নান সাগর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতলব উত্তর উপজেলাবাসীসহ দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন।