
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, গজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শাহ আলম লস্কর।
এক শুভেচ্ছা বার্তায় শাহ আলম লস্কর বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। একই সঙ্গে এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মীয় উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেয়। এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
শাহ আলম লস্কর আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব গজরা ইউনিয়নসহ সারা দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গজরা ইউনিয়নসহ দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন।




