ছবি ভিডিও ভিডিও
রাজনীতি, শুভেচ্ছা বাণী

চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের অভিনন্দন

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ১১:১৯ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।

তিনি মতলব উত্তর উপজেলা যুবদলের সদস্য এবং গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এক অভিনন্দন বার্তায় ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন।

তিনি নবনির্বাচিত দুই নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করেন।