
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান হৃদয়।
এক অভিনন্দন বার্তায় তানভীর হাসান হৃদয় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে।
তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সফলতা কামনা করেন।




