চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা যুবদলের সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আবু তাহের সুমন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের ঐক্য, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আগামী দিনে যুবদলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে।
আবু তাহের সুমন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক জীবনের সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি নবগঠিত কমিটির সব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন।