ছবি ভিডিও ভিডিও
রাজনীতি, শুভেচ্ছা বাণী

চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বকে আশরাফুল আলম সরকারের অভিনন্দন

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার।

এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন। পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পরিশেষে তিনি চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সফলতা কামনা করেন।