ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার, আটক ২

প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | ১০:৪৯ পূর্বাহ্ণ




চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না চাই ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে দুইজনকে আটক করেছে নৌ পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন নুর মোহাম্মদ (৫৫) ও মো. ইদ্রিস আলী (৩৮)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে তাঁদের কাছ থেকে ৮০ মিটার চায়না চাই জাল ও ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পৃথক দুটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে।