ছবি ভিডিও ভিডিও
অপরাধ, অর্থনীতি, চট্টগ্রাম

মতলব উত্তরে মৎস্য আড়তে অভিযান, ৩৫ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ

প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | ৯:১৭ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক



চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা মাছ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে মৎস্য বিভাগকে সহযোগিতা করে মতলব উত্তর থানা পুলিশ।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে আমিরাবাদ মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তী সময়ে জব্দ করা মাছ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।