ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

ফতেপুর পশ্চিমে দ্বীনি প্রতিষ্ঠানে মতবিনিময় ও এতিমদের সাথে মধ্যাহ্নভোজে নজর কেড়েছেন চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী

প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৫:৫৮ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক



আসন্ন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী। তিনি ইউনিয়নের প্রতিটি দ্বীনি প্রতিষ্ঠানে ধারাবাহিক মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান এবং এতিম শিশুদের সাথে একত্রে বসে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর ফতেপুর পশ্চিম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে আলেম-ওলামা, শিক্ষক এবং স্থানীয় মুরুব্বিদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করছেন এম ইলিয়াস আলী। এসব আয়োজনে দেশ, জাতি ও ইউনিয়নের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

​মতবিনিময়কালে তিনি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া এতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের সাথে একই সারিতে বসে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। একজন তরুণ রাজনৈতিক নেতার এমন আন্তরিক ও মানবিক উদ্যোগ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

​এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী বলেন, “রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের কল্যাণ ও সেবার মাধ্যম। দ্বীনি ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং এতিম ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি নির্বাচিত হলে ফতেপুর পশ্চিম ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সুশাসনভিত্তিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এবং ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব।”

​তার এই ধারাবাহিক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে ইউনিয়ন যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।