
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুলতানাবাদ ইউনিয়নের টরকি বকুলতলা বেড়িবাঁধ এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় যুবদল নেতা আল আমিন খন্দকার বাবুসহ এতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অবস্থান নেন।
কর্মসূচিতে জাহাঙ্গীর আলম মামুনের নেতৃত্বে নেতাকর্মীদের উপস্থিতিতে টরকি বকুলতলা বেড়িবাঁধ এলাকায় রাজনৈতিক তৎপরতা ও সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়।
অংশগ্রহণকারীরা জানান, যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে তারা ঐক্যবদ্ধ রয়েছেন। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




