ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী ইসমাইল হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ | ১:৫৯ অপরাহ্ণ




নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম গাজী ইসমাইল হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) গাজী ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদে বাদ জুমা এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে মরহুম গাজী ইসমাইল হোসেনের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি গাজী মনির হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গাজী পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজী পরিবারের পক্ষ থেকে মরহুম গাজী ইসমাইল হোসেনের কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি কবরবাসীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, মরহুম গাজী ইসমাইল হোসেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর স্মৃতি ও অবদানকে স্মরণ করতেই পরিবারের উদ্যোগে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয়।