ছবি ভিডিও ভিডিও
রাজনীতি, সারা দেশ

সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় জাহাঙ্গীর আলম মামুন

প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪ নম্বর সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্রনেতা, মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম মামুন। ইউনিয়নের বিভিন্ন গ্রামে তাঁর নিয়মিত গণসংযোগ, প্রচার-প্রচারণা ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়কে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে নিয়ে আলোচনা বাড়ছে।

ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করছেন।

জাহাঙ্গীর আলম মামুন দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাঁর রাজনৈতিক পরিচিতিকে আরও বিস্তৃত করেছে বলে তাঁর সমর্থকদের দাবি।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে তিনি ইউনিয়নের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াচ্ছেন। তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হতে পারলে সুলতানাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

তিনি ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার প্রত্যয়ও তুলে ধরছেন।

জাহাঙ্গীর আলম মামুনের গণসংযোগ ও প্রচার-প্রচারণা অব্যাহত থাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সুলতানাবাদ ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে জনগণের সমর্থন কার দিকে যায়, তা নির্ধারিত হবে নির্বাচনের সময় ভোটারদের রায়ের মধ্য দিয়েই।