ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | ১১:২৫ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে চিটাগাং রোড রেন্ট এ কার স্ট্যান্ডে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শরিফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস. এম. আসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন, যুগ্ম আহ্বায়ক রবিন, হাবিবুর রহমান হাবিব ও শহিদুল ইসলাম রূপক, কোমল মিনিবাস শ্রমিক দলের সভাপতি কবির মোড়ল, ১নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী রাজ, ৫নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব লুৎফর রহমান জিমি ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নাসিক ৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মনির হোসেন সরদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার মাদবর ও সদস্য সচিব মোঃ আলী হোসেন।

চিটাগাং রোড রেন্ট-এ-কার মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক; ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ সাদেক হোসেন, ১০নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আইনাল হক, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের নেতা নাজিমুদ্দিন ও ১নং ওয়ার্ড জাসাসের নেতা জুবায়ের আহমেদ রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।