
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার।
এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন। পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পরিশেষে তিনি চাঁদপুর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সফলতা কামনা করেন।




