ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিকে রাশেদ জামান টিপু’র আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৮:১৩ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু।

এক অভিনন্দন বার্তায় রাশেদ জামান টিপু বলেন, চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী। নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের নেতৃত্বে জেলা যুবদল সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, যুবদল জাতীয়তাবাদী আদর্শের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবসমাজকে সুসংগঠিত করতে নতুন কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করছি।

রাশেদ জামান টিপু নবনির্বাচিত নেতৃবৃন্দের দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করে বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে চাঁদপুর জেলা যুবদলকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে চাঁদপুর জেলা যুবদলের প্রতিটি ইউনিটে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।

পরিশেষে তিনি চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।