ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

মার্শাল আর্ট কনফেডারেশনের সদস্য হলেন খায়রুল হাসান বেনু

প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | ১০:৩৯ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: মুনতাসীর মাহী




বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটির সদস্য হয়েছেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা খায়রুল হাসান বেনু।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশ অনুযায়ী, আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যেই নতুন এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আদেশ জারির তারিখ থেকেই নতুন কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।