
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪ নম্বর সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি কর্তৃক চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন ও ঘোষণা করায় তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর আলম মামুন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
জাহাঙ্গীর আলম মামুন নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সার্বিক সফলতা কামনা করেন।




