ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিকে এম ইলিয়াস আলীর অভিনন্দন

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৬:৩২ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী।

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এম ইলিয়াস আলী বলেন, চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা যুবদল তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে সক্ষম হবে।

তিনি বলেন, যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের প্রতি নেতাকর্মীদের আস্থা ও সহযোগিতা সংগঠনকে আরও শক্তিশালী করবে।

এম ইলিয়াস আলী নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে চাঁদপুর জেলা যুবদলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে চাঁদপুর জেলা যুবদল আগামী দিনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, গণতান্ত্রিক আন্দোলন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।