ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

সুলতানাবাদে পূজামণ্ডপ পরিদর্শনে জাহাঙ্গীর আলম মামুন

প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | ৬:৪৮ পূর্বাহ্ণ



ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপদ বসবাস নিশ্চিত করতে চাই

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সদস্য ও সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মামুন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

জাহাঙ্গীর আলম মামুন বলেন, “সুলতানাবাদ ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষ যেন নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষ সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবেন—এটাই আমার প্রত্যাশা। আমরা সবাই মিলেমিশে একটি সম্প্রীতিপূর্ণ, নিরাপদ ও সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের আনন্দের উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও প্রতীক। সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি বলেন, সুলতানাবাদ ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই তার লক্ষ্য। একটি সুন্দর সমাজ গঠনে দলমত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জাহাঙ্গীর আলম মামুন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।