
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে ফ্রিজ-এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ষষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার নন্দলালপুর ঈদগাহ মাঠে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় এইচএসসি ব্যাচ-২০২৭ ও আব্দুল আজিজ ফাউন্ডেশন। স্থানীয় তরুণদের অংশগ্রহণে খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফুটবল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচের উদ্বোধন করেন ১৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকির হোসেন সরকার।
এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও সহায়ক।
নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকদের এ উদ্যোগকে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ইতিবাচকভাবে দেখছেন।




