
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্কর। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।
তার পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ। পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতা, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং কৃষকদের জন্য কৃষি কার্ড ও প্রয়োজনীয় কৃষি সহায়তা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এ ছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি ভাতা প্রাপ্তিতে সহযোগিতা, অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং যুবসমাজের জন্য খেলার মাঠ ও খেলাধুলার সুযোগ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে তার। একই সঙ্গে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে কাজ করতে চান তিনি।
মোঃ শাহ আলম লস্করের প্রত্যাশা, উন্নয়নের সুফল গজরা
ইউনিয়নের প্রতিটি গ্রামে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
তার প্রত্যাশা, শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তব কাজের মাধ্যমে গজরা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।




