ছবি ভিডিও ভিডিও
রাজনীতি

পূর্ব ফতেপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হতে চান রুনা আক্তার

প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১২:৩৬ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




আসন্ন ১০ নম্বর পূর্ব ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন রুনা আক্তার।
নির্বাচনকে সামনে রেখে তিনি সততা, ধৈর্য ও আল্লাহর রহমতের ওপর ভরসা রেখে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রুনা আক্তার বলেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। আমার বিশ্বাস, সততা, ধৈর্য আর আল্লাহর রহমত একদিন আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। ভবিষ্যৎ তাদেরই হয়, যারা স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্ন পূরণে লড়াই করতে জানে।’

তিনি আসন্ন নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
স্থানীয় নারীদের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান রুনা আক্তার।