ছবি ভিডিও ভিডিও
সারা দেশ

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসনের প্রতিনিধি

প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ
👤
প্রতিবেদক: এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ




নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর খান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁরা মাদ্রাসাটি পরিদর্শন করেন। এ সময় অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে মাদ্রাসার ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া আরও একজন শিক্ষার্থী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আলীনুর খান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও অসুস্থ শিক্ষার্থীদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।