
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি এবং বিভিন্ন সময়ে সংঘটিত নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফার নেতৃত্বে
কর্মসূচিতে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর শ্রমিক দল নেতা মোহাম্মদ জনি ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রবিন হোসেন, হাবিবুর রহমান হাবিব, সহিদুল ইসলাম রুপক, সদস্য নাঈম, ৫নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক হারুনুর রশিদ, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব কানন মিয়া, ১নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আলী রাজ, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন মোড়ল, থানা শ্রমিক দল নেতা শাকিল আহমেদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থান নেন। কর্মসূচিতে শ্রমিক দলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দলীয় কর্মসূচি ঘিরে উপস্থিতি ও তৎপরতা দেখা যায়।




