
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
মতবিনিময় সভায় দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশ ও ব্যাংকিং খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া জননিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



