ছবি ভিডিও ভিডিও
রাজনীতি, সারা দেশ

নারীর ক্ষমতায়ন ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান রুনা আক্তার

প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ | ৮:০৮ পূর্বাহ্ণ
👤
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক




নারীর ক্ষমতায়ন, নারী অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রুনা আক্তার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনি উপজেলা মহিলা দলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রুনা আক্তারের প্রত্যাশা, জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে এলাকার নারী, শিশু, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবেন। বিশেষ করে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠা, স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চান তিনি।

তিনি জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসাধারণের প্রয়োজনীয় নাগরিক সুবিধা উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও দুর্ভোগের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও তাঁর অগ্রাধিকারে থাকবে। বিশেষ করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অসচ্ছল ও দুস্থ ব্যক্তিরা যাতে সরকারি ভাতা ও সহায়তা পান, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে চান। সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রুনা আক্তার আরও বলেন, নারীরা যেন সমাজের প্রতিটি ক্ষেত্রে সম্মান ও মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারেন, সে জন্য কাজ করতে চান। বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ, নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অসহায় নারীদের পাশে দাঁড়ানো হবে তাঁর কাজের অন্যতম লক্ষ্য।

তিনি মনে করেন, একটি ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণও সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

ফতেপুর পূর্ব ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে রুনা বেগম বলেন, সুযোগ পেলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, নিরাপদ ও উন্নয়নমুখী ইউনিয়ন গঠনে ভূমিকা রাখাই তাঁর প্রত্যাশা।