চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপির স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে চাঁদপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ বাহার দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আবু সাঈদ বেপারী বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে চাঁদপুর জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে নবনির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভাসহ চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে। নবীন ও প্রবীণ নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয়, ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে। তবেই চাঁদপুর জেলায় জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।
পরিশেষে আবু সাঈদ বেপারী মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌরসভার সর্বস্তরের যুবদল নেতাকর্মীদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ কমিটির সকল নেতৃবৃন্দকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।