চাঁদপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ উজ্জ্বল ফরাজী।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে চাঁদপুর জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
উজ্জ্বল ফরাজী বলেন, চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যুবদলকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যের বিকল্প নেই। চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। নবীন ও প্রবীণ নেতাকর্মীদের সমন্বয়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত জেলা কমিটির নেতৃত্বে মতলব উত্তর উপজেলাসহ পুরো চাঁদপুর জেলায় যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে।
পরিশেষে মোঃ উজ্জ্বল ফরাজী ছেংগারচর পৌর জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সাফল্য কামনা করেন।