
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মামুন সরকার ও মোশাররফ হোসেন মুরাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, পৌর যুবদলের সদস্যসচিব আশরাফুল আলম সরকার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্যসচিব ফরহাদ হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।




