
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। এ পরিদর্শনের মধ্য দিয়ে উপজেলার ৩৬টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান কার্যক্রম সম্পন্ন হয়। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশনায় এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকারের নিজস্ব অর্থায়নে পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার রাতে ছেংগারচর বাজারের পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেন।
এ ছাড়া সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা ফারুক ফরাজী, আবুল কালাম সরকার ও মোহন ফরাজীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




