শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজকে কেন্দ্র করে মান্দারতলী গ্রামের বিভিন্ন জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
নামাজ শেষে এম ইলিয়াস আলী প্রয়াত সলিম উল্লাহ লাভলুর কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
পরে তিনি মান্দারতলী রহমানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এরপর উত্তর মান্দারতলী বাইতুল তাকওয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন এম ইলিয়াস আলী।
বক্তব্যে তিনি বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনাদের সবার সার্বিক সহযোগিতায় নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চাই।”
তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
ধর্মীয় আয়োজন, কবর জিয়ারত এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে মান্দারতলী গ্রামে তাঁর এ কর্মসূচি সম্পন্ন হয়।